মধু খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুন
মধু খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুন সম্পর্কে জানতে হলে আমাদের আর্টিকেল টি ধৈয্য ধরে পড়ুন কারণ আজ আমার আলোচনা করবো মধু খেলে কি কি উপকার পাওয়া যায় এবং মধুতে কি কি পুষ্টি গুন রয়েছে।
মধুতে রয়েছে প্রাকৃতিক এক অনন্য শক্তি। যা খেলে আমাদের শরীরে কার্য্য ক্ষমতা দিগুণ বেশি হয়ে যায়। তো চলুন জানা যাক মধু খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুন নিয়ে আলোচনার বিস্তারিত বিষয় গুলো সম্পর্কে।
সূচিপত্র: মধু খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুন
মধু খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুন
মধু খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুন অনেক। মধু হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি অনন্য পুষ্টি উপাদান। মধুতে বিভিন্ন পুষ্টি গুন রয়েছে যা মানুষের দেহের জন্য অনেক উপকারী এবং মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে। বাচ্চ থেকে বুড়ো সকল বয়সের মানুষের জন্য মধু অনেক উপকারী। মধু খেলে সর্দি, কাশি, ঠান্ড জ্বর সেরে যায়। তাছাড়া তুলসীপাতার সাথে মধু খেলে কাশি সেরে যায় এবং অনেক রোগ নিরাময়ে সাহায্য করে। মধুতে যে সব যে সব পুষ্টিগুন রয়েছে তার সবটায় পাওয়া যাবে খাটি মধু খাওয়ার মাধ্যমে।
মধুতে গুকোজ ও ফ্রুক্টোজ এর পাশাপাশি বিভিন্ন ধরনের ভিটামিন এ,বি,সি এবং খনিজ পদার্থ রয়েছে। এসব ভিটামিন ও খনিজ পদার্থ মানুষের শরীরের জন্য অনেক উপকারী। মধুতে কোন চর্বি ও প্রোটিন থাকে না।মধু ক্ষতিকর কোলেস্টেরল (HDL) ধ্বংস করে এবং উপকারী কোলেস্টেরল ( LDL) তৈরিতে সাহায্য করে। নিয়মিত মধু খেলে মানুষের শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ ইমিউনিটি লেভেল বেড়ে যায় এবংমনের মধ্যে ফুর্তি অনুভব করে।
মধু তৈরির প্রক্রিয়া
ফুলের নির্যাস থেকে মধু তৈরি হলেও। মানুষ এটি সরাসরি আহরণ করতে পারেনা। মৌমাছির দ্বারা মধু তৈরি হয়। যদিও এখন মানুষ নানান কৃত্রিম উপায় মধু আহরণ করছে তবে মৌমাছি থেকে যে মধু পাওয়া যায় তার স্বাদ এবং পুষ্টিগুণ অনেক গুণ বেশি। মৌমাছি এক বিশেষ উপায়ে ফুল থেকে এর রস নিয়ে এনজাইমার সাহায্যে মধু উৎপন্ন করে থাকে। ফুল থেকে এর রস আহরণের সময় এরা পাখনা দিয়ে বাতাস করে এর জলীয় অংশ বাষ্পীভূত করে থাকে এর ফলে খাটি মধু উৎপন্ন হয়।
আরো পড়ুন ঃ শীতে ত্বকের যত্ন
অতএব আমরা বলতে পারি মধু হলো মৌমাছি দ্বারা ফুলের মিষ্টি নির্যাস থেকে তৈরি এক ধরনের ঘন, আঠালো ও সুস্বাদু পুষ্টিগণ সম্পন্ন তরল পদার্থ। মধু থাকে গ্লুকোজ ও ফ্রকটোজ এবং খনিজ পদার্থ। মধু প্রাকৃতিক গুনসম্পন্ন একটি ভিটামিন যা খেলে আমাদের শরীরে অনেক উপকার হয়ে থাকে। প্রতিদিন নিয়ম করে মধু খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকদিন বেড়ে যায়। মৌমাছি বিভিন্ন ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে।
বিভিন্ন ফুলের মধুর বিভিন্ন ধরনের সাধ হয় এবং বিভিন্ন পুষ্টিকর বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন হয়। বিশেষ করে শীতকালে সরিষা ফুল মৌমাছি দের এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়াতে দেখা যায় সে সময় তারা মধু আহরণ করে থাকে। মৌমাছিরা এই মধু সংগ্রহ করে তাদের বাসায় ফিরে এবং কোটরে মধু ভরে মোমদারা কোঠরের মুখ বন্ধ করে রাখে। মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহের পাশাপাশি মন সংগ্রহ করা হয়।
মধু খেলে যে সব উপকার পাওয়া যায়
মধু খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুণের কথা শুনে অনেকে অবাক হবেন কারণ তারা সঠিকভাবে জানে না মধুতে কি ধরনের পাওয়ার হাউজ অর্থাৎ শক্তির উৎস রয়েছে। মধু হচ্ছে সর্বগুণ সম্পূর্ণ একটি প্রাকৃতিক তরল। এটা বিভিন্ন ধরনের ভিটামিন ও পুষ্টিগুনে ভরপুর। প্রতিদিন একটা মানুষ যদি নিয়ম করে মধু খেয়ে থাকে তবে তার রোগবালাই হয় না। মধুতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে।
মধুতে যে ফ্রুক্টোজ ও গ্লুকোজ থাকে এবং যে সব ভিটামিন থাকে তা আমাদের শরীরে কোষ গুলোকে শক্তিশালী করে তোলে। মধু খেলে ক্লান্তি দূর হয়। শরীরের অবসান ভাব দূর হয় মন শান্ত থাকে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তুলসী পাতার সাথে মধু খেলে ঠান্ডা লাগা কাশি দূর হয় এবং বেল পাতা দিয়ে মধু খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। পুরুষদের জন্য একটি উৎকৃষ্ট খাবার হচ্ছে মধু। মধু খাওয়া সম্পর্কে এক পুষ্টিবিদ বলেছেন একজন সাধারণ মানুষের চেয়ে যারা প্রতিদিন মধু খান তাদের ইমিউনিটি লেভেল কয়েক গুণ বেশি থাকে।
মধু খেলে আরো যেসব উপকার পাওয়া যায় এবং প্রতিরোধ করে তা নিচে বর্ণনা করা হলো:
- মধু মানুষের শরীরে ইমিউনিটি লেবেল বাড়িয়ে ব্যক্টেরিয়ার ও ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে।
- মধু ঠান্ডা জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথয় প্রাকৃতিক চিকিৎসকের কাজ করে।
- মধুতে ফ্রুক্টোজ ও গ্লুকোজ থাকে এবং বিভিন্ন ধরনের ভিটামিন এ,বি, সি, ডি ও খনিজ পদার্থ থাকে। যা আমাদের শরীরে কোষ গুলোর কার্যক্ষমতা বৃদ্ধি করে।
- মধুতে থাকা এন্টি অক্সিডেন্ট ও অ্যান্টিসেপটিক যা আমাদের শরীরে রোগ প্রতিরো ক্ষমতা বাড়িয়ে তুলে। এবং জীবানুজনিত সংক্রামক রোগ থেকে রক্ষা করে।
- মধু খেলে শরীরের অন্তর্গঠনের পাশাপাশি শরীরের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পায়। অর্থাৎ এন্টিব্যাকটেরিয়াল ত্বক ও যত্নে অনেক উপকারী ভূমিকা রাখে
- মধুতে থাকা এন্টিসেপটিক কাঁটা এবং পোড়া দাগ ও ব্যথা নিরাময় সাহায্য করে।
- মধু রক্তে হিমোগ্লোবিন গঠনের সাহায্য করে এবং রক্ত শুন্যতা দূর করে।
- মুখের অভ্যন্তরে বিভিন্ন রোগের চিকিৎসায় মধুবনে কার্যকরী, যেমন জিভাতে ঘা।
- মধু শিশুদের হাড়ের গঠন মজবুত করে।
- বেল পাতার সাথে মধুমিশে খেলে দৃষ্টি শক্তি ও স্মৃতি শক্তি বৃদ্ধি পায়।
- মধু খেলে কষ্ট কাঠিন্য ও বাতের ব্যথা উপশম হয়
প্রতি ১০০ গ্রাম মধুতে যে সব পুষ্টি উপাদান থাকে
মধুর উপকারিতা ও পুষ্টিগুন এর কথা বলে শেষ করা যাবেনা। মধুতে যে সব পুষ্টি উপাদান থাকে তা আমাদের শরীরে রোগপ্রতিরোধ করতে সাহায্য করে। চলুন তাহলে জেনা নিয় ১০০ গ্রাম মধুতে কি কি পরিমাণ পুষ্টি উপাদান থাকে:
শক্তি: ৩০৪ ক্যালরি
শর্করা : ৮২.৪ গ্রাম
প্রোটিন: ০.৩ গ্রাম
ফাইবার: ০.২ গ্রাম
পানি: ১৭.১ গ্রাম
ভিটামিন সি: ০.৫ মিলিগ্রাম
ক্যালসিয়াম :৬মিলিগ্রম
পটাশিয়াম: ৫২ মিলিগ্রাম
ফসফরাস: ৪ মিলিগ্রাম
ম্যাগনেসিয়াম : ২ মিলিগ্রাম
আয়রন : ০.৪২ মিলিগ্রাম
ইত্যাদি ছাড়াও মধুতে আরও কিছু সামান্য পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায়।
শরীর চর্চায় মধুর উপকারিতা
মধু হচ্ছে বিভিন্ন ভিটামিনের ভরপুর প্রাকৃতিক এক পুষ্টি উপাদান। মধ্যে যেসব পুষ্টি উপাদান রয়েছে তা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। মধু কেবল আমাদের শরীরের অন্ত গঠনের উপকার করে না এটি আমাদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে। মধ্য থেকে সব পুষ্টি উপাদান রয়েছে সেগুলো আমাদের শরীরে জন্য অনেক উপকার করে।
ত্বকের যত্নে মধুর গুরুত্ব : থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ময়েশচারাইজেশন বৃদ্ধি করে এবং তোকে নরম ও কোমল করে। আমাদের শরীরের ত্বকের গর্তে থাকা ময়লা ও জীবাণু ধ্বংস করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। মধু আমাদের মুখের মেস্তা উপূরণ দূর করতে অনেক কার্যকরী ভূমিকা রাখে। নিম পাতা ও কাঁচা হলুদের সাথে মধু মিশে মুখে মাখলে ব্রণ ও মেস্তা দূর হয় এবং ত্বক উজ্জ্বল করে। মধু প্রাকৃতিক ফেসওয়াশ এর কাজ করে। নিয়মিত মধু সেবন করলে ও মুখে মাখলে ত্বক সতেজ ও উজ্জ্বল হয়।
চুলের যত্নে মধুর গুরুত্ব : ত্বকের মত চুলের যত্নেও মধু গুরুত্ব ভুমিকা রাখে। মাথায় মধু ব্যবহার করলে মাথার খুশকি দূর হয়। চুল পড়া বন্ধ হয় এবং চুলের দ্রুত বৃদ্ধি ঘটে। অনেকেই ত্বক ও চুলের যত্নে হাজার হাজার খরচ করে কিন্তু কেউ সঠিক ভাবে উপকার পায় কেও পায় না।তবে হাতের কাছে থাকা সহজলভ্য বস্তু মধু ব্যবহার করেয় অপনি ত্বক ও চুলের যত্ন নিতে পারবেন সঠিকভাবে। খাটি মধু খেলে ও মাতায় দিলে চুল সিল্কি হয়।
ডাইবেটিস রোগীর মধু খাওয়া কতোটা কার্যকারী
মধু হচ্ছে সর্ব গুন সম্পূর্ন এক কার্যকারি প্রাকৃতিক তরল তাই ডায়বেটিস রোগীর জন্য মধু খাওয়া উপকারী। আবার অনেকে ভাবেন মধু তো মিষ্টি, এতে থাকে গ্লুকোজ ও ফুক্টোজ তাই মধু খাওয়া ডায়বেটিস রোগীর জন্য ক্ষতিকর। আসলে মধু তেমন ক্ষতিকর না। ডায়াবেটিস রোগীরাও মধু খেতে পারবেন তবে একটা নিদৃষ্ট মাপ করে। আর হ্যাঁ মধু টি হতে হবে খাটি মধু।কারণ আজকাল বাজারে অনেক ভেজাল মধু ছরিয়ে গেছে।
অধিক লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী মধুর সাথে চিনি মিশিয়ে বাজারে বিক্রি করছে। এসব মধু খেলে ডায়াবেটিস রোগীর উপকারের চেয়ে বরং আরও ক্ষতিকর। তাছাড়া মধু তে থাকে গ্লকোজ ও ফ্রক্টোজ তাই ডায়াবেটিক্স রোগীর মধু খাওয়া সর্তক থাক তে হবে। ডায়াবেটিস রোগী চিনির পরিবর্তে চা এর সাথেমধু খেতে পারেন। সর্বপরি ডায়াবেটিক্স রোগীর উচিত ডাক্তারে পরার্মশ অনুযায়ী সুগার লেবেল মেপে মধু খাওয়া উচিত।
মধু খাওয়ার সঠিক নিয়ম ও সময়
মধু হচ্ছে হাজারো পুপুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক তরল পদার্থ। যা খেলে আমাদের শরীরের অনেক উপকার হয়। তবে মধুটি হতে হবে খাঁটি এবং খেতে হবে সঠিক নিয়মে। যদিও মধু খাওয়ার নির্দিষ্ট কোন সময় নেই তবে খালি পেটে মধু খাও অনেক উপকারী। বিভিন্ন উপাদানের সাথে মধু মিশিয়ে খেলে বিভিন্ন উপকার পাওয়া যায়। মধুর শরীরে তাপমাত্রা বৃদ্ধি করে। কালোজিরার সাথে মধু মিশিয়ে খেলে শরীরের বিভিন্ন রোগ প্রতিহত করে।
একটি পূর্ণবয়স্ক মানুষের জন্য দৈনিক ২-৩ চা চামচ মধু খাওয়া উচিত। এর বেশি মধু খেলে শরীরের পাশ্যপ্রতিক্রিয়া হতে পারে। মধুতে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে বলে এটি শরীরে দ্রুত শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে। মধুর সঠিক উপকার পেতে হলে নিয়মিত মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। খালি পেটে মধু খেলে অনেক উপকার পাওয়া যায় তবে শরীর দুর্বল লাগলে বা শক্তির ঘাটতি মনে হলে যে কোনো সময় মধু খাওয়া যেতে পারে।
মধু খেলে যেমন একদিকে শরীরে শক্তি যোগায়। অন্য দিকে সকালে খালি পেটে গরম জলের সাথে মধু মিশে এবং তার সাথে লেবু মিশে খেলে পেটের চর্বি কমাতে সাহায্য করে। বেল পাতার সাথে মধু খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আবার দুধের সাথে মধু মিশে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
শেষকথা: মধু খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুন
মধু হচ্ছে নানা প্রাকৃতিক গুণে ভরপুর এক পুষ্টি উপাদান। একে শক্তির পাওয়ার হাউজে বলা হয়। মধু সঠিক ভাবে ও খাটি মধু খেলে এর সব পুষ্টিগুণ পাওয়া যাবে। যা আমাদের শরীরে জন্য অনেক উপকারী। বর্তমানে ভেজালের জগতে খাঁটি মধু পাওয়া অনেক দুষ্কর তবে সুন্দরবনে খাঁটি মধু পাওয়া যায়। ভেজাল যুক্ত মধু খেলে উপকারের বদলে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই মধু নির্বাচন আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। কারণ মধুতে এমন সব পুষ্টিগুণ রয়েছে যা খেলে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না।
প্রিয় পাঠকবৃন্দ আজ আমরা আলোচনা করেছি মধু খাওয়ার উপকারিতা ও পুষ্টি গুন নিয়ে। আশা করছি আমাদের আর্টিকেলটি পড়ে মধু খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুন এবং মধু খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জেনে গেছেন। আমাদের আর্টিকেলটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং নিয়মিত এ সব ধরনের আর্টিকেল পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন।



এএন আইটি কেয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url